উত্তরদিনাজপুর

লড়ির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর, ঘটনায় আহত ৩ জন পুলিশ কর্মী

উত্তর দিনাজপুর জেলার কানকি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে কর্মরত থাকা কালীন পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর, ঘটনায় আহত আরও তিনজন পুলিশ কর্মী।বালি বোঝাই লড়ির ধাক্কায় এই পথ দুর্ঘটনা।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে উত্তর দিনাজপুর জেলার কানকি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপরে।মৃত ওই পুলিশকর্মীর নাম ASI বরকত আলি এবং আহতরা হল পুলিশ গাড়ির চালক সুকেশ রায়, কস্টেবল শক্তিধর রায়, এন ভি এফ সুভঙ্কর দাস।

            পুলিশ সুত্রে জানাজায়, প্রতিদিনের মতো বুধবার রাতে পুলিশ কর্মীরা পেট্রলিং ডিউটি করছিলেন। ডিউটিতে থাকাকালিন বৃহস্পতিবার ভোররাত ৪ থেকে ৫ টার মধ্যে কানকির ৩১ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চলছিল। সেই সময় বরকত আলী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।বাকি পুলিশ কর্মী গাড়িতেই ছিল। আচমকায় শিলিগুড়ি দিক থেকে আসা একটি বালি বোঝাই লড়ি বরকত আলীকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃতু হয় বরকত আলীর। পুলিশ ভ্যানটি দুমরে মুচরে যায়। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। পাশাপাশি বরকত আলীর মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।ঘটনার তদন্তে পুলিশ।